The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে শীতবস্ত্র বিতরণ

মো,জিয়াদুল হক বাবুঃ বিজয়নগরের ইসলামপুর বাজারে বুধন্তি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এর উদ্যোগে ১২ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।আজ রবিবার বিকালে নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোহাম্মদ সায়্যিদুল ইসলামের সভাপতিত্বে ও জায়েদুল হকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ, ইরফান উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভুমি রাবেয়া আসফার সায়মা, প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহান, শিল্পপতি কাজী আলাউদ্দিন নশান,সমাজ সেবক বাবর খান, কাজী শামিম, শেখ রুমন,প্রভাষক মনছুরুল হক আকিক,নাসরু মিয়া,ইঞ্জিনিয়ার আবেদ মিয়া, জুবায়েল,শরিফুল ইসলাম, নিপু মিয়া প্রমুখ।

প্রধান অতিথির ভাষনে উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন,শীতার্তদের পাশে সবাইকে এগিয়ে আসতে হবে এবং নবনির্বাচিত চেয়ারম্যান এর মত সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যাক্তিগত ভাবে সহযোগীতা করতে হবে এবং সামাজিক উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে।

Exit mobile version