The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে শফিকুল ইসলাম কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিজয়নগরে ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও জাতীয় চার নেতার স্বরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।

বৃহষ্পতিবার সকালে কলেজের হল রুমে অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ও আহমেদুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাছের।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, ব্রাক্ষণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ আবুল কালাম আজাদ,কলেজের ভারপ্রাপ্ত সভাপতি কাজী হারিছুর রহমান, ওসি তদন্ত রঞ্জন কুমার ঘোষ, মোহাম্মদ জুরু মিয়া,উপাধ্যক্ষ জহিরুল ইসলাম, অভিভাবক সদস্য ইজাজুর রহমান রাকিব প্রমুখ।

Exit mobile version