
আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের এএস আই মাহাবুব সারুয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় নাজমুলের মরদেহ উদ্ধার করেছেন তারা।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসতাপালে পাঠিয়েছি। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্টের পরেই বলা যাবে। তবে বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত এই ব্যাপারে নাজমুলের পরিবার কোন অভিযোগ দায়ের করেননি বলে জানান তিনি।