
নিহতের বাবা মাহফুজ মিয়া জানান, তার বউ দুদিন আগে বাপের বাড়ি যায় এবং সকালে তার সারা শব্দ না পেয়ে ঘরে গিয়ে তাকে সিলিং এ ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করেন। সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান থেকে কিস্তি উঠিয়ে কিস্তির চাপে ছিল। এজন্য আত্বহত্যা করতে পারে।
এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মির্জা মোঃ হাসান বলেন ঘটনাস্থল পরদির্শন করেছি, প্রাথকিভাবে আত্বহত্যার ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছি রিপোর্ট আসলে সঠিক ঘটনা জানা যাবে।