
এছাড়াও দিনটি পালনে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সকল স্কুল-কলেজ, অফিস-আদালত, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহ এবং বে-সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং উপজেলা পরিসদ হল রুমে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও বিভিন্ন শিক্ষার্থীদের প্রতিযোগীতার পুরস্কার বিতরন করা হয়েছে। বাদ জোহর ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়ার আয়োজন করা হয়েছে।
এছাড়া ব্রাক্ষনবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউট এ শ্রদ্ধা নিবেদন করেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এবং কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন কলেজের অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান, ইসলামপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ ওসি তদন্ত কাঞ্চন কুমার সিংহ, উপজেলা আওয়ামীলীগ শ্রম সম্পাদক মোবারক হোসেন, দিশারী সমাজ কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক মো,শফিকুল ইসলাম প্রমুখ।