
টাস্ক ফোর্স অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, টাস্কফোর্স অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা অভিযানে অংশ নেন এবং জব্দ তালিকা তৈরি করে আটককৃত ইয়াবা,গাজা ও এসকফ সিরাপ আইন শৃঙ্খলা বাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জিম্মায় দেন। অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।