
তবে দিবসটি উপলক্ষে মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। কিন্তু করোনাভাইরাসের ভয়াবহতা বিবেচনায় নিয়ে দিবসটি উপলক্ষে নেয়া বাকী কর্মসূচি বাতিল করেছে বিজয়নগর উপজেলা প্রশাসন। জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার , অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান,সহকারী কমিশনার( ভূমি) মো: মাহবুবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট মো: তারা মিয়া প্রমুখ।