
পরে এক পর্যায়ে টাকা দিতে অনীহা প্রকাশ করলে তারা দুই ভাই ওসমান ও কাউসার মিলে দেশীয় অস্ত্র দিয়ে আমার স্বামীর সারা শরীরে এলোপাতাড়ি কুপাতে থাকে। আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। নিহত আমজাদ ওই গ্রামের শওকত মিয়ার ছেলে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, টাকা পয়সা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রাহণের প্রক্রিয়া চলছে।