
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার বিকেল সোয়া ৫ টায় বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর বন্দর মার্কেটে জিয়াউল ইসলাম জিয়া তার নিজ দোকানের বিদ্যুতের লাইনের কাজ করতে যায়। এসময় বিদ্যুতের আরতিং তারের কাজ করতে গিয়ে মেইন লাইনের তারের সাথে হাত লেগে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করলে কর্তব্য রত ডাক্তার মৃত ঘোষনা করেন