
বিজয়নগরে বিআরডিবি’র অর্থায়নে উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির আওতাভুক্ত আলাদাউদপুর কৃষক সমবায় সমিতি লিঃ এর সদস্যদের মধ্যে বুধবার আবর্তক ঋণ বিতরণ করা হয়। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান দীপক চৌধুরী বাপ্পী’র সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুনিয়র অফিসার মোকতার হোসেন, পরিদর্শন আব্দুল হামিদ, আলাদাউদপুর কৃষক সমবায় সমিতির সভাপতি আব্দুর রহমান ও বিল্লাল মিয়া। পরে ১২ জন সদস্যের মধ্যে ২ লক্ষ ৫ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।