
নিহত শাকিল পশ্চিম কাশিনগর গ্রামের শহিদ মিয়ার ছেলে। তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্বৃত্তরা শাকিলকে গলা কেটে হত্যার পর কাশিনগর গ্রামের একটি সড়কে রক্তাক্ত মরদেহ ফেলে রাখে। সকালে পথচারীরা মরদেহ পড়ে থাকতে দেখে বিজয়নগর থানা পুলিশে খবর দেয়। পরে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
বিজয়নগর থানার ওসি মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি পূর্বপশ্চিমকে জানান, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ এখনও জানা যায়নি। তবে হত্যা রহস্য উদঘাটনসহ হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।