The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাহিন(৪) নামে একজন শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে উপজেলার মির্জাপুর গ্রামে প্রবাসী মোঃ মাহাবুবুর রহমানের ছেলে ।

জানা যায়, রবিবার সকালে বাড়ি পাশের খেলা করার সময় কোন এক সময় পুকুরে পড়ে যায়। বেলা ১১ টার সময় আশপাশের লোকজন পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নিকটস্থত স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আর্শাদ জানান, বসত ঘরের পাশে খেলা করার সময় বাড়ির পুকুরে পড়ে গেলে তার মৃত্যু হয়। প্রতিবেশী লোকজন তাকে উদ্ধার করলে বিজয়নগর থানা পুলিশ ঘটনার স্থলে যায়।

Exit mobile version