
উঠান বৈঠকে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো: আমিনুল ইসলাম। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থা তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা তথ্য আপা অফিস কর্তৃক আয়োজনে উঠান বৈঠকে উপজেলা তথ্যকেন্দ্র তথ্যসেবা কর্মকর্তা মেহের নওরীন খান- শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্মনিবন্ধন, শিক্ষা, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু), তথ্যসেবা সহকারী সুস্মিতা সরকার প্রমুখ।