
এ উপলক্ষ্যে বৃহষ্পতিবার সকালে একটি র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগারের সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা মোঃ আবু সালেহ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মোকাই আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, উপজেলা প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন প্রমুখ।সভা শেষে উপজেলার সামনের খালে বিভিন্ন ধরনের পোনা অবমুক্ত করা হয় ।