
দুর্ঘটনায় নিহতরা হলেন- ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকার নুরুজ্জামানের ছেলে হাসান জামান (৩২), একই এলাকার এহসানুল হক অপু (২৫) ও তার স্ত্রী অপু (২২), রিজন সালেহিন (২৮) ও পরশ (২৫)।
দুর্ঘটনায় বর আশরাফুল ইসলাম (২৯) প্রসূন (৩২) মুনতাসির (৩০) আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
এদিকে খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করেন।
মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রাকিবুল ইসলাম জানান, ঢাকা থেকে সিলেটে যাওয়ার পথে একটি বরযাত্রীবাহী মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৫-৯৮৩১) নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসে গুরুতর আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
আহত মুনতাসির জানান, ঢাকার দক্ষিণ গোড়ান থেকে বর নিয়ে সিলেট উপশহরে কনের বাড়িতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাদিরুজ্জামান জানান, হাসপাতালে আসার আগেই রাস্তায় চারজন এবং হাসপাতালে একজন মারা যান।