
ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা উপজেলা প্রশাসনের ৩টি টিম পরিদর্শন সহ ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ খবর নিতে মাঠে কাজ করছেন। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সোমবার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে করে শতাধিক ঘর-বাড়ি ভাংচুর, মৌসুমী ফল আম, লিচু ও বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং গাছপালার ভেঙ্গে বিদ্যুৎ লাইনের মারাত্নক ক্ষতিগ্রস্ত হয়েছে।
চরইসলামপুর এলাকার বাসিন্দা আফিল উদ্দিন জানান, ঝড়ে তাদের গ্রাম ও আশপাশের গ্রামের কিছু ঘর বাড়ি লণ্ডভণ্ড হয়েছে। কারও সেমি পাকা দালান কোটা ও টিনের ঘরের চাল উড়িয়ে নিচে পড়েছে। গাছপালা উপড়ে গেছে। ইসলামপুর গ্রামের কাজী জুবেল মিয়া জানান,আমার ৬ কানী জমির বোরোধান একেবারে নষ্ট হয়ে গেছে।
ইউএনও এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান,ঝড়ে ঘর বাড়ি লন্ডবন্ড হয়েছে এবং কয়েক হাজার হেক্টর পাকা বোরো ধান ক্ষেত নষ্ট হয়েছে। চরইসলামপুর ইউনিয়নের নাজিরা বাড়ি, মোহাম্মদপুর, চরমাধবপুর, চম্পকনগর ইউনিয়নের পেটুয়াজুরী, চান্দুরা ইউনিয়নের কয়েকটি গ্রাম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ঝড়ের সময় শিলাবৃষ্টির কারণে মৌসুমি ফল আম, লিচু, মাল্টা বাগান ও বিভিন্ন ধরনের ফসলের ক্ষতি হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের খোজ খবর নেওয়া হচ্ছে এবং সহযোগিতা করা হচ্ছে।