The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে ইয়াবাসহ ২মাদক বিক্রেতা আটক

বুধবার সন্ধায় বিজয়নগরে ইয়াবা সহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছ পুলিশ ।পুলিশ জানায় গোপন সংবাদের ভিক্তিতে ইসলামপু ফাড়িঁর এস আই মো: আব্দুছ সুলতানের নেতৃত্বে একদল পুলিশ বুধবার রাত ৮টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের বিন্নি ঘাট গ্রামের রাস্তা থেকে মাদক সম্রাট পান্নার বাবা খলিলুর রহমান (৫০) ও তার সহযোগী একই গ্রামেরআলিম উদ্দিনের ছেলে আবুল কাসেম (২২) কে ৪০ পিছ ইয়াবা সহ আটক করে থানায় সোপর্দ করে।

এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান ,পান্না একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ,ইয়াবা সহ পুলিশ তাদেরকে হাতে নাতে আটক করেছে এবং তাদের বিরোদ্বে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

Exit mobile version