
ফলাফল অনুযায়ী বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছায়িদুল ইসলাম চশমা প্রতীকে ৭ হাজার ৩৫৮ ভোট, চান্দুরা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শামীউল হক চৌধুরী ৪ হাজার ২০৯ ভোট, ইছাপুরা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিয়াউল হক বকুল আনারস প্রতীকে ৩ হাজার ৫৪৬ ভোট, চম্পকনগর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন চৌধুরী দুই পাতা প্রতীকে ২ হাজার ৪২৫ ভোট, হরষপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সারোয়ার রহমান ভূইয়া ৬ হাজার ২৫২ ভোট, পত্তন ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তাজুল ইসলাম ঘোড়া প্রতীকে ৬ হাজার ২০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সিঙ্গারবিল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মনিরুল ইসলাম ৯ হাজার ৪২৯ ভোট, বিষ্ণুপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল উদ্দিন চশমা প্রতীকে ৩ হাজার ৯২৩ ভোট, চরইসলামপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী দানা মিয়া ভূইয়া ৩ হাজার ৪৮২ ভোট ও পাহাড়পুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম ১০ হাজার ৩৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।