The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে আড়াই লাখ টাকার পলিথিনসহ আটক ১

1477ডেস্ক ২৪:: বিজয়নগরে পিকআপ ভ্যান ভর্তি  নিষিদ্ধ পলিথিনসহ চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের  ইসলামপুর নামক স্থানে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত পলিথিনের মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
আটককৃত  আমিরুল ইসলাম (২৬) নরসিংদী জেলার নারায়ণপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রাত ১০টার দিকে ভৈরব থেকে পলিথিন মাধবপুর নেওয়ার  সময়  ইসলামপুর নামক স্থানে বেরিকেড দিয়ে পলিথিন ভর্তি পিকআপসহ চালক আমিরুলকে আটক করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, নিষিদ্ধ পলিথিনসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Exit mobile version