
ফলে গত আড়াই বছরে ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত প্রায় ২৭টি সভায় তিনি অংশগ্রহণ করেননি। পত্তন ইউনিয়ন পরিষদে সভা করে সকল সদস্য ও চেয়ারম্যানের সাক্ষরিত রেজ্যুলেশন আকারে উপজেলা প্রশাসনকে অবগত করেছে প্রায় দেড় বছর আগে। কিন্তু সাগর চান তার পদে বহাল তবিয়তে আছে।
তবে স্থানীয়রা জানায়, সাগর চাঁন দীর্ঘদিন যাবত প্রবাসে বসবাস করছেন। এব্যাপারে পত্তন ইউপি চেয়ারম্যান মো: রতন মিয়া জানান ,সে দীর্ঘ দিন যাবত কুয়েতে আছেন এবং ২৭ টি সভায় অংশ গ্রহন করেনি ।আমরা প্রায় দেড় বছর আগে সকল সদস্যদের নিয়ে সভা করে রেজুলেশন করে উপজেলা প্রশাসনকে অবহিত করেছি।
নবনিযুক্ত বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. ইয়াসির আরাফাত বলেন, আমি এখানে নতুন এসেছি এবং বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছি ।এ বিষয়ে উর্ধতন কর্মকর্তা সহ স্থানীয় সরকার মন্ত্রনালয়ে ব্যবস্থা নিতে আবেদন করা হয়েছে ।