The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে লিফলেট বিতরণ ও নির্বাচনী সভার আয়োজন করেছে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লিফলেট বিতরণ ও নির্বাচনী সভার আয়োজন করেছে বিএনপি। শনিবার দিনব্যাপী উপজেলার পাহাড়পুর ইউনয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
এ সময় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ভোট ডাকাতির কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে। আজকে যদি আমরাও ভোট ডাকাতির সঙ্গে জড়িত হই, তিন দিন পর আমাদেরও আওয়ামী লীগের মতো বিদায় হতে হবে। তাই এই কথাটা আমাদের নেতাকর্মীদের স্মরণ রাখতে হবে। কারণ আওয়ামী লীগ ভারতে পালিয়েছে, আমাদের তো ভারতেও জায়গা নেই।
তিনি বলেন, আমাদের ঝাঁপ দিতে হবে বঙ্গোপসাগরে। আমরা চাই না এই দেশ থেকে পালিয়ে যেতে। আমরা চাই জনগণের ভোটের অধিকার। এ সময় ভোটে নির্বাচিত হতে পারলে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের সকল সুফল তুলে ধরেন তিনি।
পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মন্নাফ মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সহ-সভাপতি গোলাম সারোয়ার খোকন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, জেলা বিএনপির উপদেষ্টা গিয়াস উদ্দিন, সহ প্রচার সম্পাদক রাশেদুল হক, জেলা বিএনপির সদস্য শরিফুর ইসাম লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৈমুর, ইফরাদ হোসেন মাহবুব, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজিদ প্রমুখ।
Exit mobile version