The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

জিয়াদুল হক বাবু : বিজয়নগরে ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে স্কুল মাঠে স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি রাজু আহমেদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন,দুপ্রক সভাপতি অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান, ওসি তদন্ত রঞ্জন কুমার ঘোষ, মাদ্রাসার সুপার মাওলানা মোখলেছুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিয়াদুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিতু মিয়া প্রমুখ।

Exit mobile version