The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে ঐতিহাসিক ৭ই মার্চ  পালন 

বিজয়নগর  সংবাদদাতা: বিজয়নগরে আজ বৃহষ্পতিবার যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্ম সূচীর মাধ্যমে  ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে।সকাল ১০ টায়  বন্গববন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিসদ,মুক্তিযোদ্ধাকমান্ড,প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজন।পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল আলমের  সভাপতিত্বে ও এসিল্যান্ড মেহেদি হাসান শাওনের পরিচালনায় আলোচনা সভা,  পুরষ্কার বিতরণ  অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মাসুম, ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, ওসি তদন্ত হাসান জামিল, কৃষি অফিসার সাব্বির আহমেদ, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন, সাবেক  মুক্তিযুদ্ধা কমান্ডার দবীর উদ্দিন ভুইয়া, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল প্রমুখ।
Exit mobile version