The voice of Brahmanbaria || Local news means the world is

বিএনপি নেতা আফিল মেম্বারের মৃত্যুতে জেলা বিএনপির শোক

index-6ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা ও তিনবার নির্বাচিত সাবেক মেম্বার মোঃ আফিল মিয়া বার্ধক্য জনিত কারণে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না………………. রাজিউন)। তার মৃত্যুতে এক যুক্ত বিবৃতিতে গভীরশোক প্রকাশ করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি ও সাবেক ভিপি, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন (জহির)।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুম এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমের নামাজের জানাযা বাদ যোহর গোর্কণ ঘাট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত নামাজের জানাযায় অংশ গ্রহণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন, সাবেক সহ সভাপতি জিল্লুর রহমান, সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আলীআজম সহ মোঃ লাফু মিয়া, মোঃ ইউসুফ, মোঃ হমায়ূন কবির, মোঃ কামাল হোসেন, শাহীন মোল্লা, মোকাররম হোসেন আদি ও শাহীনূর রহমান প্রমূখ নেতৃবৃন্দসহ আরও অসংখ্যা নেতাকর্মী ও গুনগ্রাহী।

Exit mobile version