
বীরগাঁও সূর্যতরুণ সংগঠনের সভাপতি ফয়সাল আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সাধারন সম্পাদক তকদির হোসেন জসিম, দপ্তর সম্পাদক এস কে সাদী, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিষ্ট্রার আজিজুল হক, কবি রেহানা সুলতানা, বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আরেফিন খান, বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ইউসুফ খান সোহেল, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যাপক সাইফুল ইসলাম খান, অধ্যাপক আশরাফুল আজিজ,বীরগাঁও সূর্যতরুন সংগঠনের উপদেষ্টা মোশারফ হোসেন খান, নাজমুল হক, সাংবাদিক জহির রায়হান, বাইশমৌজা যুব সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম খান, বাইশমৌজা ছাত্র সংগঠনের উপদেষ্টা মামুনুর রশিদ, বীরগাঁও সূর্যতরুণ সংগঠনের সাধারন সম্পাদক বদরুল আমিন খান সুজিত। অনুষ্ঠানে ৭২জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দারু মিয়া স্মৃতি বৃত্তি প্রদান করা হয়।