
বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমূখ। এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার সুচিকিৎসার দাবী জানান। কর্মসূচীতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে পুলিশ সমাবেশস্থলে উপস্থিত হয়ে তাদের ব্যানার ছিনিয়ে নিয়ে কর্মসূচী পন্ড করে দেয়।প্রেস রিলিজ