
গত সোমবার জেলা বিএনপি ও যুবদলের আহ্বায়ক হাজী মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান, জেলা যুবদল নেতা মো: হানিফ ও আতিকুল হক জালাল সহ জেলা বিএনপি যুবদল, ছাত্রদলেরর নেতা কর্মীরা আইনে প্রতি পূর্ণ সম্মান শ্রদ্ধা রেখে কোর্টে হাজির হয়ে জামিন আবদেন করলে তাদের জামীন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকারের এহেন দমন পীড়ন মামলা ও গ্রেফতার এর কঠোর সমালোচনা করে তীব্র প্রতিবাদ জানিয়ে নিরপরাধ ষড়যন্ত্রের শিকার কারাবন্দি জেলা ছাত্রদল সভাপতি শামীম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি রাশেদ কবীর আখন্দ সহ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল আটককৃত সকল নেতা কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি জানান।
বিবৃতি দাতারা হলেন, উপজেলা যুবদলের সহ-সভাপতি মো: মোরশেদ আলম, সহ-সভাপতি আবুল কালাম, মো: আলাউদ্দিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এসএইচজেড শুকরী সেলিম, সিনিয়র যুগ্ম সম্পাদক মো: জাহাঙ্গীর আলম ও সহ সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন প্রমুখ।