The voice of Brahmanbaria || Local news means the world is

বাঞ্ছারামপুরে ৫ মোটরসাইকেল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ২২টি মামলায় মোট ১৫ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন। এ সময় বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
অভিযান চলাকালে লাইসেন্সবিহীন যানবাহন চালানো, রেজিস্ট্রেশনবিহীন গাড়ি ব্যবহার এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর মতো অপরাধে এসব মামলা দায়ের করা হয়।
অন্যদিকে, যেসব চালক বৈধ কাগজপত্র বহন করেছেন এবং হেলমেট ব্যবহার করেছেন, তাদের ধন্যবাদ জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সড়কে জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি সকল মোটরসাইকেল আরোহীকে আইন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
Exit mobile version