The voice of Brahmanbaria || Local news means the world is

বাঞ্ছারামপুরে নিখোঁজের ৭ মাস পর মাদ্রাসা ছাত্রের কঙ্কাল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নিখোঁজের ৭ মাস পর অাশিক হাসান হৃদয় (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার  দুপুর ১২টার দিকে উপজেলার জগন্নাথপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হৃদয় ঐ এলাকার শাহজাহান মিয়ার ছেলে। সে জগন্নাথপুর সোবানিয়া মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে পড়ত।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব জানান, জগন্নাথাপুর এলাকায় একটি সাবানের ফ্যাক্টরির সীমান প্রাচীর ভেঙ্গে যাত্তয়ায় পুনরায় নিমার্ণ করার জন্য কয়েকজন শ্রমিক মাটি খুরছিলেন। মাটি কাটার সময় শ্রমিকরা দেখতে পান জিন্স প্যান্ট পরিহিত একটি ছেলের মৃতদেহ পঁচে কঙ্কাল হয়ে গেছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। পরে নিখোঁজের পরিবারকে খবর দিলে তারা মরদেহটি দেখে তাদের সন্তান বলে নিশ্চিত করে ।

ওসি অারো জানান, দীর্ঘ দিন মাটির নিচে চাপা থাকায় পঁচে শরীরের চামড়া পচন ধরে কঙ্কাল হয়ে গেছে। মরদেহটি ময়নাতদন্তের জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version