
নিহত দুজন হলেন উপজেলার ছয়ানী গ্রামের হোসেন মিয়ার ছেলে প্রবাসী মো. এরশাদ মিয়া (২৩) ও সহিদ মিয়ার ছেলে মো. শাকিল (২০)। এ ঘটনায় আলী হোসেন ও ছগির মিয়া নামের আরও দুজন আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আটা-ময়দাসহ অন্যান্য মালামাল নিয়ে একটি ট্রাক বাঞ্ছারামপুরের দিকে আসছিল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফেরিঘাট-বাঞ্ছারামপুর সড়কের ছয়ানী সেতুর পূর্ব পাশে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারকে জায়গা করে দিতে গিয়ে ট্রাকটি খাদে পড়ে উল্টে যায়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা চারজন ট্রাক ও এর মালামালের নিচে চাপা পড়েন। এলাকাবাসী এরশাদ মিয়া ও মো. শাকিলকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।