
ট্রলারের মালিক মো. ছিদ্দিক মিয়া ও ট্রলারের কয়েকজন যাত্রী বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ট্রলারটি ১০-১২ জন যাত্রী নিয়ে নরসিংদী সদর থেকে নবীনগরের সলিমগঞ্জে যাচ্ছিল। রাত আটটার দিকে জয়কালিপুর এলাকায় ট্রলারটি আসার পর আরেকটি ট্রলারে করে ১৫-১৬ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে। ডাকাতেরা কয়েকজনকে মারধরও করে। এ সময় দুর্বৃত্তরা যাত্রীদের কাছ থেকে মুঠোফোন সেটসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।