The voice of Brahmanbaria || Local news means the world is

বাঞ্ছারামপুরে জাল ইউএস ডলারসহ আটক-১

pic-11_154335ডেস্ক ২৪::বাঞ্ছারামপুরে এক হাজার জাল ইউএস ডলারসহ নাছির উদ্দিন (৩৩) নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জীবনগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়। আটক নাছির উদ্দিন ঢাকার সূত্রাপুর এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দেব জানান, জীবনগঞ্জ বাজারের জনৈক কাজল মিয়ার মুদি দোকানে সিগারেট কিনে একশ ইউএস ডলারের নোট দিতে চায়। বিষয়টি দোকানির সন্দেহ হলে তিনি সুকৌশলে তাকে আটক করে তার কাছে দশটি একশ ইউএস ডলারের নোট পায়। পরে বাঞ্ছারামপুর থানায় খবর দেওয়া হলে উপ পরিদর্শক ময়নাল হোসেন ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

Exit mobile version