
জানা যায়,গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। এ বিষয়ে উভয় পক্ষের একাধিক অভিযোগ রয়েছে বাঞ্ছারামপুর থানায়। সংঘর্ষ এড়াতে কিছুদিন আগে প্রশাসনিক ভাবে দু’পক্ষের মাঝে সমঝোতা করলেও থামছে না এই সংঘর্ষ। ফলে গ্রামের সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে।
নির্ভরযোগ্য সূত্র জানায়,তুচ্ছ ঘটনায় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো: রফিককে মারধোর ও হাত পায়ের রগ কেটে দেওয়ার ঘটনাকে কেন্দ্র কওে এই সংঘর্ষের সূত্র পাত হয়। পুলিশ এলাকায় নিয়মিত টহল দিচ্ছে। তবু হামলা পাল্টা হামলা চলছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বাঞ্ছারামপুর ও নবীনগর সার্কেল) চিত্তরঞ্জন পাল জানান,সংঘর্ষের ঘটনায় দরিকান্দি গ্রামে পুলিশ মোতায়ন রয়েছে।বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।