
অভিনন্দন বার্তায় তিনি বলেন “বৈশাখী উৎসব আমাদের জাতীয় উৎসব, বাঙ্গালীর প্রাণের উৎসব। প্রতি বছর পহেলা বৈশাখ এসে আমাদেরকে নিজেস্ব সংস্কৃতিতে উজ্জীবিত হতের প্রেরণা দেয়। পহেলা বৈশাখের চেতনা ধারণ করে বছরের প্রতিটি দিন যেন আমরা প্রকৃত বাঙ্গালী হয়ে উঠতে পারি আমাদের সকলকে সেই চেষ্টা করতে হবে। দেশীয় সংস্কৃতি চর্চা করে বিশ্বের বুকে বাঙ্গালী সংস্কৃতিকে সুউচ্চ আসনে প্রতিষ্ঠিত করতে হবে”। বিবৃতিতে তিনি জেলাবাসী সকলের সুখ-সম্মৃদ্ধি ও সাফল্যময় জীবন কামনা করেন।প্রেস বিজ্ঞপ্তি