The voice of Brahmanbaria || Local news means the world is

বাংলা নববর্ষকে বরণ করতে আশুগঞ্জে ব্যাপক প্রস্তুতি


শনিবার বাংলা নবর্বষ ১৪২৫। নতুন বাংলা বছরকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা প্রশাসন। সকালে ৮টায় বের হবে মঙ্গল শোভা যাত্র। স্থানীয় আশুগঞ্জ রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় সামনে শুরু হবে। শেষ হবে হাজী আবদুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত।

হাজী আবদুল জলিল উচ্চ বিদালয়ে ৮.৩০ মিনিটে এক দেশীয় খাবারের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠান মালায় সকলকে যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আশুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী বাইন হীরা। এসময় তিনি আশুগঞ্জ উপজেলা প্রতিটি জনগনকে বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়েছেন।

Exit mobile version