The voice of Brahmanbaria || Local news means the world is

বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে হাটঁছে- সাবেক ডিজি ফাহিমা খাতুন

মো: জিয়াদুল হক বাবু ঃ বিজয়নগরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির ভাষনে মাউশির সাবেক ডিজি ফাহিমা খাতুন বলেন, বাংলাদেশ আর গরীব দেশ নাই, এই দেশ এখন উন্নয়নের মহাসড়কে হাটঁছে। নিজেস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ সহ বিভিন্ন মেগা প্রজেক্ট নির্মান করেছে।তিনি আরো বলেন আজ বছরের প্রথম দিনে দেশের ৩ কোটি ৮১ লক্ষ শিক্ষার্থীর হাতে প্রায় ৩৫ কোটি টাকার বই বিনামূল্যে দিয়েছেন এবং নারীদের বিধবা ভাতা,গর্ভবতি ভাতা সহ ১৭ ধরনের ভাতা দিচ্ছেন।আজ সোমবার দুপুরে কেনা গ্রামে নাদিরা বেগমের সভাপতিত্বে ও জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক মো: জহিরুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী, এফবিসিসিআই এর সাবেক সহসভাপতি আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. তাসলিমা নিশাদ,কেন্দ্রীয় কৃষক লীগের অর্থ সম্পাদক আলহাজ্ব নাজির মিয়া,জেলা পরিষদ সদস্য বাবুল আক্তার, জেলা আওয়ামী লীগের নেতা কাজী হারিছুর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কাজী সায়্যিদুল ইসলাম, নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রুমা বেগম প্রমুখ।

Exit mobile version