
মার্কিন প্রতিনিধি দলের বাংলাদেশে আসার বিষয়ে মন্ত্রী আরও বলেন, মার্কিন প্রতিনিধি দল আমার সাথে দেখা করেছেন। তারা অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় এবং এখানে নির্বাচনে যাতে সহিংসতা না হয় সেটাই তাদের কাম্য।
আইনমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামীলীগ একটা অবাধ,সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে জনগনের কাছে অঙ্গিকারাবদ্ধ। বাংলাদেশে সেই আইনী ব্যবস্থা এবং আইনী অবকাঠামোও আছে। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। এছাড়া অন্যান্য ব্যপারে যেসব বিষয়ে আলাপ হয়েছে, এর মধ্যে ডিএসএ ( ডিজিটাল নিরাপত্তা আাইন) নিয়ে আলাপ হয়েছে সেটাও সংশোধনের ব্যবস্থা হবে।
র্যাবের স্যাংসন বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নে আইনমন্ত্রী বলেন, তাঁরাও বলেছেন, র্যাব অনেক ভালো কাজ করেছে। তবে যেহেতু এটা একটা আইনী প্রক্রিয়া তাঁরা এটা দেখবেন এবং বলেছেন র্যাবের বিষয়ে বিবেচনা করবেন।
গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল কাদের ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এডঃ রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, ভারপ্রাপ্ত জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ, উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারন সম্পাদক কাজী মোঃ আজহারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান এডঃ আনিসুল হক ভূইয়া, সাবেক পৌর মেয়র মোঃ এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী ও উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন রিমন প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।