The voice of Brahmanbaria || Local news means the world is

বর্ষা মৌসুমের আগেই সকল ড্রেনেজ ব্যবস্থা সচল করা হবে_ পৌর মেয়র নায়ার কবির

মঙ্গলবার দুপুরে শহরের মধ্যপাড়ার শান্তিবাগে ড্রেনেজ ব্যবস্থা পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির।

এ সময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর আলী আহসান কাউসার, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, পৌরসভার সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, সুপারভাইজার গোলাম মোস্তফা প্রমুখ।

পরিদর্শনকালে পৌর মেয়র নায়ার কবির বলেন, পর্যায়ক্রমে আসন্ন বর্ষা মৌসুমের আগে পৌর এলাকার সকল ড্রেনেজ ব্যবস্থা সচল করা হবে। এই কার্যক্রম পরিচালনায় সকল পৌর নাগরিকদের সহযোগিতা অত্যন্ত জরুরী।

Exit mobile version