The voice of Brahmanbaria || Local news means the world is

বর্তমান সরকার বিজ্ঞানের ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন সাধন করেছে: জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন

রিয়াসাদ আজিম, ব্রাহ্মণবাড়িয়া: বিজ্ঞান মনস্ক তরুণদের মাঝে প্রযুক্তির আলো ছড়িয়ে দেয়ার লক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসন আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র মিসেস  নায়ার কবীর, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধক্ষ্য  এ এস এম শফিউল্লাহ।
বক্তব্য রাখেন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমিন, নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদুর রহমান।
প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, বিজ্ঞান বহু মানুষের কল্যান সৃষ্টি করতে পারে। বিজ্ঞানই মানুষকে অনেক দুর এগিয়ে নিয়ে গেছে। এখন বিজ্ঞানের যুগ, আমাদের জাতীয় জীবনের জন্য বিজ্ঞানের অবধান অপরিশীম। বিজ্ঞান ছাড়া এ যোগে আমাদের চলা অসম্ভব। বর্তমান সরকার বিজ্ঞানের ক্ষেত্রে অভাবনিয় উন্নয়ন সাধন করেছে। তিনি বলেন, বহু প্রতিবা আমাদের এ দেশের বিভিন্ন স্থানে চড়িয়ে রয়েছে। তাদের প্রতিভা বিকাশের জন্যই প্রতি বছর সরকার বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করে থাকে।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেদৌস, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ সুহেল রানাসহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার গুতম মৃত্র।
মেলায় ৪৮ টি স্টল রয়েছে।  স্টল গুলোতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবের ক্ষুদে, তরুণ বিজ্ঞানীরা তাদের প্রতিভা বিকাশের মাধ্যমে স্ব-উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন।
মেলায় প্রতিদিন বির্তক প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আগামি ২৫ মে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শেষ হবে।

Exit mobile version