The voice of Brahmanbaria || Local news means the world is

বর্তমান প্রযুক্তিময় বিশ্বে টিক থাকতে হলে বিজ্ঞানের জ্ঞানের বিকল্প নেই

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও (সদর- বিজয়নগর) আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, বর্তমান প্রযুক্তিময় বিশ্বে টিক থাকতে হলে বিজ্ঞানের জ্ঞানের বিকল্প নেই। কারণ সমগ্র বিশ্ব আজ বিজ্ঞানময় হয়ে উঠেছে। তাই সরকার বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে নিরলসভাবে কাজ করেছে।

তিনি রোববার (২৯ নভেম্বর) সকালে ”পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের এবং বিজ্ঞান মেলার উদ্বোধন কালে একথা বলেন।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ূয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম ভুইয়া, সাধারণ সম্পাদক এ,এই, এম মাহবুব আলম।

পরে অতিথিবৃন্দ মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদর্শিত ২২ টি স্টল ঘুরে দেখেন।

Exit mobile version