
ব্রাহ্মণবাড়িয়ায় দৈনিক প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের পাওয়ার হাউস রোডস্থ একটি কিন্ডার গার্টেন স্কুলের হল রুমে এর আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাদৎ হোসেন, সিটি কলেজের প্রভাষক শাহীন মৃধা, ইউনাইটেড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ হারুন, এসএটিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ প্রমুখ।
এ সময় বন্ধুসভার কার্যকরী সদস্যবৃন্দ ও নতুন-পুরাতন সদস্যরা উপস্থিত ছিলেন।
বন্ধুসভার জেলা কমিটির সভাপতি অভিজিৎ রায় ইফতার মাহফিলে উপস্থিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান। ইফতারের পূর্বে দেশ- জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।