The voice of Brahmanbaria || Local news means the world is

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখনো মিথ্যাচার করেন না_ আইনমন্ত্রী

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। বিনএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুনীর্তির সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা বলেছেন তা সকলেই জানে এবং প্রমানিত। গত বুধার সংসদে প্রধান মন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে বিনএনপি প্রধানমন্ত্রীর বক্তব্যকে মিথ্যাচার ও এক ধরনের রাষ্ট্রদোহী বলে মন্তব্য করে। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় মন্ত্রী এসব ক্যথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখনো মিথ্যাচার করেন না।
শুক্রবার বেলা সাড়ে ১১ টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উন্নয়ন মেলা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এক অন্য মাত্রিকে নিয়ে গেছেন। এটি হচ্ছে উন্নয়নের মাত্রিক। যে কোন সময় থেকে আজকে বাংলাদেশ উন্নয়ন বেশী হয়েছে। সে কারণে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আমরা এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে চায়।

মন্ত্রী বলেন, যে উন্নয়ন আপনারা এই মেলায় দেখেছেন এর চেয়ে দ্বিগুণ উন্নয়ন হবে। যদি শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিয়ন্ত্রণ থাকে তাহলেই সেটা সম্ভব।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্তকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ অন্যান্যরা।

Exit mobile version