
গত বুধবার বিকালে অনুদানের চেক ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরীর সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের হাতে তুলে দেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, পাবলিক লাইব্রেরীর আজীবন সদস্য ও বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক ভূঞা, পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক এস আর এম ওসমান গণি সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুল আলম বাবু প্রমুখ। প্রেস রিলিজ