
আখাউড়া পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি,সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তাকজিল খলিফা কাজলের পক্ষে তার প্রার্থীতা প্রত্যাহার করায় তাকে জেলা আওয়ামীলীগ ও আখাউড়া আওয়ামীলীগের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। রোববার এক বিবৃতিতে জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও আখাউড়া উপজেলা আওয়ামীলীগ আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন তাকে অভিনন্দন জানান।তারা আশাবাদ ব্যক্ত করে বলেন,শেখ বোরহান উদ্দিন মনোয়ন প্রত্যাহার আওয়ামীলীগের ঐক্য সুসংহত করবে এবং দলীয় প্রার্থীর বিজয়ের পথে সহায়ক হবে।