The voice of Brahmanbaria || Local news means the world is

পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদ ফিরে পেলেন রফিকুল

ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম পুনরায় সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন। শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির সভায় তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের পরিচালনায় এসময় উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।রফিকুল ইসলামকে পুনরায় শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করায় জেলা আওয়ামীলীগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পৌর আওয়ামীলীগের সভাপতি মো.মুসলিম মিয়া,যুগ্ম-সম্পাদক জামাল খান,যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন সোহেল,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান রনি ও দপ্তর সম্পাদক আশিকুল ইসলাম সোহাগ।

Exit mobile version