
সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, পৌরসভার রিএসএসম্যান্ট কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করে পৌর নাগরিকদের সেবার মান বৃদ্ধি করতে সকলে একযোগে কাজ করতে হবে। রিএসএসম্যান্ট কার্যক্রমে কোন অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। যারা অনিয়মের সাথে যুক্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি চাই সৎ ও নিষ্ঠার সাথে পৌর কার্যক্রম চালিয়ে যেতে। আমি আশা করব আপনারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন।প্রেস রিলিজ