![Untitled-1 [Desktop Resolution]](https://i0.wp.com/brahmanbaria24.com/wp-content/uploads/2015/11/Untitled-1-Desktop-Resolution.jpg?resize=684%2C324)
মেয়র গতকাল বিকালে কাউতলী এলকাবাসীর সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি একটি পরিচ্ছন্ন, আধুনিক ও ডিজিটাল পৌরসভা গঠনে জন্য চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষায় পৌরবাসী সকলের দোয়া সহযোগিতা কামন কেের বলেন আপনাদের দোয়া ও সহযোগিতায় আমি আজীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। কাউতলীর বিশিষ্ট সর্দার হাজী মোঃ সাঈদুল হক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুর রহমান শহিদ, জেলা আওয়ামীলীগ নেতা সেলিম রেজা হাবিব, মোঃ আব্দুর রহিম সর্দার, মোঃ মোখলেছুর রহমান, মোঃ ফরিদ আহমেদ খান, মোঃ হিরণ মিয়া, শেখ মোঃ ফয়জুল্লাহ। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তি ফরিদ মিয়া কারি, হাজী রহমত আলী, হানিফ চৌধুরী, মিয়া জান চৌধুরী, মোঃ আব্দুল বাছির, মিন্টু মিয়া, হামিদুর রহমান, মোশাররফ হোসেন, মোঃ খোকন আহমেদ, হাবিব খা, শাহ জাহান খান, মোঃ শাফায়েত হোসেন, মোঃ লিটন মিয়া, খাইরুল ইসলাম খায়েশ প্রমুখ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সভা পরিচালনা করেন যুবলীগ নেতা মোঃ সোহরাব হোসেন।