The voice of Brahmanbaria || Local news means the world is

পুলিশ ক্যাম্পে নিজ পি-স্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিজ পি-স্তলের গু×লিতে জাহাঙ্গীর আলম (৫২) নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আশুগঞ্জ সারকারখানা পুলিশ ফাঁড়িতে ঘটনাটি ঘটে। তিনি ওই ফাঁড়ির ইনচার্জ ছিলেন।
নিহত জাহাঙ্গীরের বাড়ি ফরিদপুরের কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর এলাকায়। তার বাবার নাম মৃত আলী আকবর তালুকদার।
পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের মতো আজ ফজরের নামাজ শেষে হাঁটতে বের হন জাহাঙ্গীর। ফাঁড়িতে ফিরে আসার কিছুক্ষণ পরই গু×লির শব্দ শোনা যায়। পরে কক্ষে গিয়ে মেঝেতে তাকে র-ক্তা×ক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন পুলিশ সদস্যরা। পাশে পড়ে ছিল তার ব্যবহৃত পি-স্তল। তবে, কী কারণে তিনি নিজের পি-স্তল দিয়ে গুলি করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশের এএসপি (প্রশাসন) আরাফাতুল ইসলাম জাহাঙ্গীর জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Exit mobile version