
পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুর রশিদ খন্দকার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল আলম এমএসসি। এক বিবৃতিতে তিনি বলেন, তাঁর মৃত্যুতে আমরা একজন সত্যিকারের আওয়ামী লীগ নেতাকে হারালাম। তাঁর শূন্যতা পূরণ হবার নয়।