The voice of Brahmanbaria || Local news means the world is

পাইপগান ও ০২ টি বন্দুকের কাতুজসহ ০১ অস্ত্রধারী ডাকাত গ্রেফতার

hhhhhhপ্রেস বিজ্ঞপ্তি ০১টি দেশীয় তৈরী পাইপগান ও ০২ টি বন্দুকের কাতুজসহ ০১ অস্ত্রধারী ডাকাত গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর দিক-নির্দেশনায় অত্র থানার এসআই/ইশতিয়াক আহমেদ ও এসআই/আব্দুর রহিম সরকার সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাত ২৩.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত অস্ত্রধারী ডাকাত # আনোয়ার হোসেন প্রঃ আনার মিয়া (৩২) পিতা-নবী হোসেন সাং-পুরাতন কলামুড়ি (সুহিলপুর)থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ০১টি দেশীয় তৈরী লোহার পাইপগান ও ০২ (দুই) টি বন্দুকের কার্তুজসহ অত্র থানাধীন নন্দনপুর গ্রামীন ব্যাংকের পশ্চিম পাশের্^ এবং রান্না ঘরে পূর্ব পাশে মধ্যখানের খালি জায়গা থেকে গ্রেফতার করে। উক্ত উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত অস্ত্রধারী ডাকাতসহ অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি/অস্ত্র মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ডাকাত আনোয়ার হোসেন প্রঃ আনার মিয়া’র বিরুদ্ধে অত্র থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে। অত্র থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।

Exit mobile version